Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিয়ে করছেন রাফসান-জেফার

Tanazzina TaniabyTanazzina Tania
১১:০০ pm ১৩, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, বিনোদন
A A
0

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পরিণয়ে রূপ নিতে যাচ্ছে সংগীতশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাবের সম্পর্ক। আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই দুই তারকা।

দীর্ঘদিন ধরে নিজেদের সম্পর্ককে কেবল ‘বন্ধুত্ব’ বলে দাবি করে এলেও অন্তরালে যে বিয়ের প্রস্তুতি চলছিল, তা এখন স্পষ্ট। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত এক সপ্তাহ ধরেই বিয়ের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। রাজধানীর অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। অনুষ্ঠান শেষ হওয়ার পরই বিষয়টি ভক্তদের জন্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন তারা।

জেফার ও রাফসানের মধ্যকার বন্ধুত্ব দীর্ঘদিনের। সেই জানাশোনা থেকেই তারা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাদের প্রেমের গুঞ্জন জোরালো হয় বছরখানেক আগে, যখন রাফসান সাবাবের প্রথম সংসার ভাঙার খবর সামনে আসে। এরপর দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন স্থানে তাদের একসঙ্গে ঘুরতে দেখা গেলে সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়।

উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া সুলতানা এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাফসান। তবে তিন বছর পর ২০২৩ সালের শেষ দিকে সেই সংসারের ইতি টানার ঘোষণা দেন তিনি। ওই সময় রাফসান বিচ্ছেদের সিদ্ধান্তকে ‘সম্মানজনক’ বললেও তার স্ত্রী এশা দাবি করেছিলেন যে তিনি বিচ্ছেদ চাননি। সেই সময় থেকেই রাফসান ও জেফারের সম্পর্ক নিয়ে নানা বিতর্ক ও গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে।

রাফসান সাবাব বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় টকশো ‘হোয়াট অ্যা শো’-এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন। অন্যদিকে জেফার রহমান তার ইউনিক ভয়েস এবং গানের পাশাপাশি সম্প্রতি অভিনয়েও নিজের নাম লিখিয়েছেন।

ব্যক্তিগত জীবনের এই নতুন ইনিংস নিয়ে ভক্তদের মাঝে যেমন উত্তেজনা কাজ করছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।

Tags: জেফার ও রাফসানবিনোদন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ফুলবাড়ীগেটে জামায়াতী ইসলামের খুলনা ৩ প্রার্থী মাহাফুজুর রহমান নির্বাচনী পথসভা
  • মির্জাপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
  • চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তা মইনুলের স্বর্ণালংকার সহ দামি গাড়ি ডুবির ঘটনা
  • এনসিটি ইজারার প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতি; ৮ ঘণ্টা অচল চট্টগ্রাম বন্দর
  • সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে মো: সানাউল্লাহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম