Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তালতলীতে মাদকবিরোধী অভিযানে রফিকের ৩ মাসের কারাদণ্ড

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪৭ am ০২, ফেব্রুয়ারী ২০২৬
in অন্যান্য, অপরাধ
A A
0

তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৬৪ হাজার ৫০০ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।রোববার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তালতলী উপজেলা শহরের মাছবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. রফিক (৩৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি একই এলাকার বারেক মিয়ার ছেলে।

নৌবাহিনী সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট শাকিল মাহমুদের নেতৃত্বে মাছবাজার এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. রফিককে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৬৪ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।পরে তালতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

Tags: কারাদণ্ডতালতলীমাদকবিরোধী অভিযান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে
  • বিচারের আশায় আদালত চত্বরে ঘুরছেন অসহায় বাবা-মেয়ে
  • জার্সি নিলামে এগিয়ে মেসি, পেছনে রোনালদো
  • নরসিংদী-২ পলাশে জামায়াতের ‘দ্বিমুখী নীতি’র অভিযোগ
  • প্রতিদিনের যেসব ৫টি অভ্যাসে নষ্ট হচ্ছে দাঁত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম