অন্তর্বর্তী সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন নাম নির্ধারণ করা হয়েছে “স্পেশাল ইন্টারভেনশন ফোর্স” (এসআইএফ)।
মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলাবিষয়ক কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নাম পরিবর্তনের বিষয়ে গঠিত একটি পর্যালোচনা কমিটির সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত আনুষ্ঠানিক আদেশ শিগগির জারি করা হবে।
র্যাবের প্রকাশিত তথ্য অনুযায়ী, সংস্থাটি ২০০৪ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। একই বছরের ১৪ এপ্রিল রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে নিরাপত্তা দায়িত্ব পালনের মধ্য দিয়ে তাদের অপারেশনাল কার্যক্রম শুরু হয়। পরে ধাপে ধাপে দায়িত্ব বাড়তে থাকে এবং ২১ জুন থেকে পূর্ণমাত্রায় অভিযান পরিচালনা শুরু করে বাহিনীটি।

