Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গুলশানে র‌্যাবের অভিযান, ৫৯৯ বোতল বিদেশী মদসহ যুবক গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫০ pm ০৮, এপ্রিল ২০২৬
in Semi Lead News, মাদক
A A
0

রাজধানীর গুলশান থানা এলাকায় বিপুল পরিমাণ বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ এপ্রিল ২০২৬) রাতে র‌্যাব-১ এর একটি দল গুলশান-২ রোড নং-১১৮ ক্যাপস্টোন স্কুলের সামনে চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।

এ সময় একটি সাদা প্রাইভেটকার তল্লাশি করে ৫৯৯ বোতল (৪৪৯.২৫ লিটার) বিদেশী মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩৫ লাখ ৯৪ হাজার টাকা।

অভিযানে মোঃ জাহিদুল হাসান (২১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, সে দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ বিদেশী মদ ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। কৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে সে এসব মাদক পরিবহন করত বলে জানানো হয়। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তীতে গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।

Tags: অপরাধঅভিযানআইনশৃঙ্খলাগুলশানগ্রেফতারচেকপোস্টঢাকাবিদেশী মদমাদক উদ্ধারর‌্যাব-১
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু ব্যবহার করে খুশকি যাচ্ছে না, বিশেষজ্ঞদের পরামর্শ
  • সার্ক অঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজ: নীলফামারীতে স্বাস্থ্য সচিব
  • বাউফলে ইয়াবাসহ কিশোর আটক
  • লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার
  • ববিতে ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থী আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম