Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সারাদেশে চাঁদাবাজদের ‘পক্ষপাতমুক্ত’ তালিকা করছে র‍্যাব

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩৭ pm ১১, এপ্রিল ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় সারাদেশে চাঁদাবাজদের একটি পক্ষপাতমুক্ত তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তালিকা প্রণয়ন শেষে দ্রুতই সুনির্দিষ্ট অভিযানে নামা হবে বলেও জানিয়েছে বাহিনীটি।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যাচাই-বাছাইয়ের মাধ্যমে তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং তা সম্পন্ন হলে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মানবপাচারকারী ও মাদক কারবারিদের আটক করা হয়েছে। চট্টগ্রাম ও নারায়ণগঞ্জসহ একাধিক স্থানে পরিচালিত অভিযানে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে একটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ জনকে আটক করা হয়েছে বলে জানায় র‍্যাব।

অন্যদিকে, ভেজাল ও অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে ৫০ হাজার লিটারের বেশি ভোজ্যতেল জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

Tags: চাঁদাবাজপক্ষপাতমুক্তসারাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইরানের জব্দ অর্থ ছাড় নিয়ে যুক্তরাষ্ট্রে ভিন্নমত, অনিশ্চয়তা অব্যাহত
  • ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ভূঞাপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • টাঙ্গাইলের ​মির্জাপুরের কদিম দেওহাটায় দিনে দুপুরে দুর্ধর্ষ ডাকাতি
  • বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি
  • সুনামগঞ্জে বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম