মোঃ জালালউদ্দীন চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের খড়িয়াল শেখপাড়ায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫।
বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) খড়িয়াল শেখপাড়াস্থ টমাস আলী প্রকাশ বাগার বাড়ির আনুমানিক ৩৫ গজ উত্তরে জনৈক সামেদের মালিকানাধীন একটি আম বাগানের ভেতর থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি তারাপুর মুন্না পাড়ার আব্দুল কাদেরের ছেলে মো. রফিকুল ইসলাম (৪৫)। এ সময় তার কাছ থেকে ৩৯ বোতল ‘Kuf Relief’ নামক মাদক উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

