Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নোয়াখালীতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৪০ am ১৮, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিল পৌরসভায় মেয়র প্রার্থী মোঃ মাসুদ রানার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে চাটখিল উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রায় ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র প্রার্থী মোঃ মাসুদ রানা এবং সঞ্চালনা করেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক রিয়াজ।

প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ, সাংবাদিক হাবিবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, ফখর উদ্দিন ফিরোজ, তারেক আজিজ শিপন, পৌরসভা যুবদলের সদস্য সচিব সুমন আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন লন্টু, পৌর ছাত্রদলের সভাপতি আনিসুল ইসলাম ভুঁইয়া রিগ্যান, যুবদলের যুগ্ম আহ্বায়ক মিন্টু গাজী এবং কলেজ ছাত্রদলের সভাপতি শাওনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং পবিত্র কোরআনের আলো সমাজে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মেয়র প্রার্থী মোঃ মাসুদ রানা তার বক্তব্যে বলেন, “চাটখিল পৌরসভার সর্বস্তরের জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি আগামী নির্বাচনে মেয়র পদে আপনাদের সেবক হতে চাই। আমার স্বপ্ন—চাটখিল পৌরসভাকে একটি পরিকল্পিত, মাদকমুক্ত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা। আপনাদের মূল্যবান সমর্থন ও পরামর্শই আমার পথচলার শক্তি।”

এছাড়াও, ইফতার মাহফিলে উপস্থিত আলেম-মাশায়েখ ও এতিমদের সম্মান জানিয়ে এবং আয়োজন সফল করতে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

Tags: কোরআন তেলাওয়াতপবিত্র মাহে রমজান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সুনামগঞ্জ পৌরসভায় ত্রাণ বিতরণে স্বচ্ছতার দাবি
  • সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু
  • বাগেরহাটে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ
  • ঈদ উপলক্ষে ভাড়া বৃদ্ধি নয়, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, এমপি হিলালী
  • ৩৯ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন সার্জিও রোমেরো

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম