Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে গণসৌচাগারের মালামাল চুরি

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৩ pm ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in অপরাধ
A A
0
মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী সিটি করপোরেশনের আওতায় নির্মাণাধীন ছয়টি গণসৌচাগারের মধ্যে মতিহার থানাধীন মোহনপুর ফ্লাইওভারের দক্ষিণ পাশে অবস্থিত একটি গণসৌচাগারের নির্মাণসামগ্রী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জানে আলম ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মো:  ফারুক হোসেন মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
থানায় করা সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ৬ ডিসেম্বর ২০২৫ ইং, রাত আনুমানিক ২টার দিকে মতিহার থানাধীন বিহাস (মোহনপুর) সংলগ্ন ফ্লাইওভারের দক্ষিণ পাশে নির্মাণাধীন পাবলিক টয়লেট প্রকল্পের কাজ চলাকালে অজ্ঞাত চোরেরা স্টকইয়ার্ডে রাখা বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী চুরি করে নিয়ে যায়।
চুরি হওয়া এই প্রকল্পটি রাজশাহী মহানগরীর “সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতাভুক্ত। যার ঞবহফবৎ চধপশধমব ঘড়. ডচ-৫৪(অ) এবং ঞবহফবৎ ওউ ঘড়: ৭৩৯৪৩৩। উক্ত প্রকল্পের আওতায় মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে মোট ৬টি গণসৌচাগার নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ৩টি গণসৌচাগারের নির্মাণসামগ্রী স্টকইয়ার্ড থেকে চুরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ১২ লক্ষাধিক টাকা বলে দাবি করেছেন ঠিকাদার মো. ফারুক হোসেন। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে- রড, সিমেন্ট, সিরামিক টাইলস, চায়না টাইলস, সাবমার্সিবল পাম্প, কলাপসিবল গেট, বিভিন্ন ধরনের স্যানিটারি সামগ্রী, ইলেকট্রিক্যাল মালামাল এবং মিস্ত্রিদের ব্যবহৃত হাতিয়ারসহ অন্যান্য নির্মাণ উপকরণ।
চুরির ঘটনার পর হারানো মালামাল উদ্ধারে ব্যর্থ হয়ে আইনের আশ্রয় নিতে বাধ্য হন ভুক্তভোগী ঠিকাদার।
এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, বিষয়টি আমার জানা নেই থানায় গিয়ে জানাতে পারবো। যদি এধরণের অভিযোগ হয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব।
Tags: অপরাধচুরিরাজশাহী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নরসিংদীতে যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আটক
  • সিলেট-১ আসনে ধানের শীষের পক্ষে সিলেট নগরীর আম্বরখানায় গণসংযোগ
  • ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না, যোগ্যতা দিয়ে বিচার করা হবে ঠাকুরগাঁও : তারেক রহমান
  • লাউয়ের মতো বিশাল একেকটি বেগুন!
  • দলীয় শৃঙ্খলাবিরোধী অভিযোগে ফরিদপুরে বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম