রংপুর সিটি কর্পোরেশন এলাকার কোতোয়ালি থানাধীন ‘ভগী’ মৌজায় এক খণ্ড জমি বিক্রয় ও বায়নাপত্র সংক্রান্ত বিষয়ে একটি আইনগত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মো: মোস্তাফিজার রহমান নামের এক ব্যক্তি উক্ত সম্পত্তি ক্রয়ের জন্য বিক্রেতা পক্ষের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
আগ্রহী ক্রেতা মো: মোস্তাফিজার রহমান (পিতা- আইয়ুব আলী, সাং- উত্তর ঘনেশ্যাম, লালমনিরহাট) গত ২১/০৯/২০২৫ ইং তারিখে বিক্রেতা মো: সাইফুল ইসলাম ও মো: ওমর আলী জাবিরের সঙ্গে একটি বায়নাপত্র সম্পাদন করেছেন। জমির বর্তমান মালিকরা কোতোয়ালি থানার ধাপ ইঞ্জিনিয়ার পাড়া এলাকার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তির বিষয়ে যদি কোনো ব্যক্তি, ব্যাংক, বিমা বা কোনো অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানের কোনো প্রকার দাবি-দাওয়া বা পাওনা থাকে, তবে তাদের আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় তথ্য-প্রমাণসহ আইনজীবী মো: মাহবুব আলমের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
তফসিল বর্ণনা:
রংপুর সিটি কর্পোরেশনের ৬১ নং জে.এল ভুক্ত ভগী মৌজার অন্তর্গত সি.এস খতিয়ান নং ৮০৪ এবং আর.এস খতিয়ান নং ১১৯৯-এর অন্তর্ভুক্ত ৫০৩৭ নং আর.এস দাগের ৪.২৫ শতক জমি এই বায়নাপত্রের অন্তর্ভুক্ত। জমিটির খারিজ খতিয়ান নং ৭৬৮৬ এবং হোল্ডিং নং ৬২৪৩।
নির্ধারিত সময়ের মধ্যে কোনো দাবি উত্থাপিত না হলে সম্পত্তিটি নিষ্কণ্টক হিসেবে গণ্য হবে এবং ক্রেতার অনুকূলে সাফ-কবলা দলিল সম্পাদিত হবে।
যোগাযোগের ঠিকানা: মো: মাহবুব আলম, অ্যাডভোকেট, জজ কোর্ট, রংপুর।

