Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাতক্ষীরায় নারী শিক্ষককে হয়রানির প্রতিবাদ সভা

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০১ pm ০৮, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৬৩ নং বেনাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছিয়া পারভীনকে জমিদাতা সদস্য পরিচয়দানকারী মো.আরিফুল ইসলাম (লিটু) কর্তৃক হয়রানি ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে প্রতিবাদ সভা ও স্মারকলিপি পেশ করা হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীনা আক্তার চায়নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশ্বনাথ অধিকারী শীলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি এস. এম. গোলাম রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমির হোসেন মিঠু, পাইকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিয়া সুলতানা, বসন্তপুর পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইমরান, দত্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবদাস মন্ডল, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু আসলাম, হাড়দ্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশিষ অধিকারী, উভাকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তারের নিকট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২০২৫ সালের ৬ মে ৬৩ নং বেনাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রান্তিক মূল্যায়ন চলাকালে ভুয়া জমিদাতা সদস্য পরিচয়দানকারী মো. আরিফুল ইসলাম (লিটু) বিদ্যালয়ে প্রবেশ করে পরীক্ষা বন্ধ করার জন্য হুমকি প্রদান করেন। এ সময় সহকারী শিক্ষক আছিয়া পারভীন প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরদিন সকাল সাড়ে ৯টায় বহিরাগত লোকজন নিয়ে আবারও বিদ্যালয়ে প্রবেশ করে পরীক্ষায় বাধা সৃষ্টি ও সহকারী শিক্ষক আছিয়া পারভীনের ওপর হামলা করে। এসময় অন্যান্য শিক্ষকরা প্রতিবাদ করলে তাদেরকেও লাঞ্চিত করেন। এঘটনার পর উক্ত শিক্ষকের নিরাপত্তাজনিত কারণে ২১ অক্টোবর ২০২৫ তারিখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক পশ্চিম মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেটুটেশন আদেশ দেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জাতির কারিগর হিসেবে শিক্ষকদের ওপর এমন হামলা ও হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিরাপত্তার কারণে অন্যত্র ডেপুটেশনে পাঠানো সহকারী শিক্ষক আছিয়া পারভীনকে তার পূর্বের কর্মস্থল ৬৩ নং বেনাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনর্বহালের দাবিও জানানো হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পথচারীকে মারধরের অভিযোগে তীব্র সমালোচনার মুখে মডেল মনিকা কবির
  • হবিগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু
  • বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির জাইমা রহমান
  • জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী
  • বেনাপোলে চাল আমদানির সময়সীমা শেষ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম