Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের প্রস্তাব

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪০ pm ১৩, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজার সদর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালকে ৪০০ শয্যায় উন্নীত করে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরের প্রস্তাব দিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল-এর কাছে দেওয়া এক আনুষ্ঠানিক ডিও লেটারে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

পত্রে উল্লেখ করা হয়,মৌলভীবাজার সদর হাসপাতালের বিদ্যমান অবকাঠামো ও খালি জায়গা ব্যবহার করে সহজেই একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা সম্ভব। হাসপাতালের পেছনের পূর্ব পাশে ফাঁকা জায়গায় একাধিক বহুতল একাডেমিক ভবন নির্মাণের সুযোগ রয়েছে। পাশাপাশি হাসপাতালের দক্ষিণ-পূর্ব কোণায় থাকা পরিত্যক্ত আবাসিক ভবন ভেঙে শিক্ষার্থীদের জন্য আধুনিক হোস্টেল নির্মাণেরও পরিকল্পনা করা যেতে পারে।

এছাড়া সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান-এর উদ্যোগে নির্মিত তিনতলা নার্স ট্রেনিং সেন্টার ইতোমধ্যে সেখানে রয়েছে। ফলে নতুন মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের ক্ষেত্রে এটি সহায়ক অবকাঠামো হিসেবে ব্যবহৃত হতে পারে। তবে নার্সদের জন্য একটি বহুতল আবাসিক হোস্টেল নির্মাণের প্রয়োজনীয়তার কথাও ডিও লেটারে উল্লেখ করা হয়েছে।

সংসদ সদস্য নাসের রহমান বলেন, বর্তমান মূল হাসপাতাল ভবনের সঙ্গে আরও দুই তলা যুক্ত করা এবং পুরোনো ভবন সংস্কারের মাধ্যমে শয্যা সংখ্যা ৪০০-তে উন্নীত করা সম্ভব। এতে তুলনামূলকভাবে কম ব্যয়ে দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন করা যাবে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন,স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবেচনাধীন অন্যান্য নতুন মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পের তুলনায় মৌলভীবাজারে এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় কম হবে এবং সময়ও কম লাগবে। এ বিষয়ে দ্রুত একটি সমন্বিত প্রকল্প প্রণয়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে এমপি নাসের রহমানের ডিও লেটারের পরিপ্রেক্ষিতে একই দিন স্বাস্থ্য মন্ত্রী বিষয়টি সচিবের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

সোমবার বিকেলে নাসের রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে ডিও লেটারের কপি এবং স্বাস্থ্য মন্ত্রীর কাছে তা হস্তান্তরের ছবি প্রকাশ করেন। ছবিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর উপস্থিতিও দেখা যায়।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের দাবি ‘মৌলভীবাজার মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠা। সে দাবির বিষয় আজ সচিবালয়ে মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।”

তিনি আরও বলেন,“আশা করি মৌলভীবাজারবাসীর এই দাবি আর দীর্ঘদিন অপেক্ষায় থাকবে না। খুব শিগগিরই এই স্বপ্ন বাস্তবে রূপ নেবে,ইনশাআল্লাহ।”

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জীর্ণতা মুছে নতুন স্বপ্নে শুরু হলো বাংলা নববর্ষ
  • যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক
  • শাগুফতা রাব্বানীর বাংলা নববর্ষের শুভেচ্ছা
  • ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণবিরোধী অভিযান: ৫ পরিবহনকে জরিমানা
  • ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের ভয়াবহ থাবা: ‘জিরো টলারেন্স’ অভিযানের ঘোষণা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম