Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সদরপুরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় কর্মসূচি প্রত্যাহার

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪৩ pm ০৮, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

সদরপুর উপজেলা(ফরিদপুর) প্রতিনিধি:

সদরপুরে তেল পাচারের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অবশেষে সমঝোতা হয়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে অভিযুক্ত তেলের ডিপো মালিক সাংবাদিকদের কাছে ক্ষমা প্রার্থনা করায় ঘোষিত ‘সংবাদ বর্জন’ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে একটি তেলের ডিপো থেকে তেল পাচারের ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায় ডিপো মালিকের লোকজন। ওই সময় সংবাদকর্মীরা লাঞ্ছিত হন। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), এসিল্যান্ড ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়।

​পরদিন সকালে সাংবাদিকরা থানায় লিখিত অভিযোগ দিয়ে বের হওয়ার সময় থানার ভেতরেই পুনরায় তাদের ওপর হামলার চেষ্টা করা হয়। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে সদরপুরের সকল সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে স্থানীয় সকল সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছিলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সাংবাদিকদের দাবি বিবেচনায় বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় অভিযুক্ত তেলের ডিপো মালিক নিজের ভুল স্বীকার করেন এবং ভুক্তভোগী সাংবাদিকদের কাছে সরাসরি দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।

উপস্থিত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে এবং অভিযুক্তের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার পর সাংবাদিকরা তাদের ঘোষিত ‘সংবাদ বর্জন’ কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন।

​এ বিষয়ে স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা বারবার বাধার সম্মুখীন হচ্ছি। তবে প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে বিষয়টি যেহেতু সমাধান হয়েছে এবং অভিযুক্ত পক্ষ ভুল স্বীকার করেছে, তাই বৃহত্তর স্বার্থে আমরা কর্মসূচি প্রত্যাহার করেছি। আমরা আশা করি ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সজাগ থাকবে।”

​এ সময় উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদান করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশ মিশন ছাড়ছেন প্রণয় ভার্মা, নতুন দায়িত্বে ব্রাসেলসে নিয়োগ
  • দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে তরুণ নিহত
  • ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল
  • মির্জাপুরে ভূমিদস্যু সালাম সিকদার গ্রেফতার
  • অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু ব্যবহার করে খুশকি যাচ্ছে না, বিশেষজ্ঞদের পরামর্শ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম