Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘টপ সাইটেড আর্টিকেল’ স্বীকৃতি পেলেন বেরোবি অধ্যাপক ড. ফেরদৌস রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩১ pm ০৮, এপ্রিল ২০২৬
in ক্যাম্পাস
A A
0

খাদিমুল সরদার, বেরোবি প্রতিনিধি:

আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান Wiley & Sons থেকে ‘টপ সাইটেড আর্টিকেল’ স্বীকৃতি পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।

তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রকাশনা প্রতিষ্ঠানটির তথ্যমতে, ২০২৪ সালে প্রকাশিত ড. ফেরদৌস রহমানের চারটি গবেষণা নিবন্ধ নিজ নিজ ক্ষেত্রে সর্বাধিকবার তথ্যসূত্র হিসেবে উদ্ধৃত হওয়ায় তিনি এ স্বীকৃতি অর্জন করেন। এর মধ্যে একটি Computational Chemistry, দুটি Advanced Theory and Simulation এবং একটি Advanced Photonic Research জার্নালে প্রকাশিত।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় আরও উৎসাহিত করবে এবং প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে।

স্বীকৃতি পাওয়ার প্রতিক্রিয়ায় ড. ফেরদৌস রহমান বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সদস্য হিসেবে এই স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত। আমি চাই, গবেষণার ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আরও এগিয়ে যাক।

তিনি গবেষণায় সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ড. ফেরদৌসের এই অর্জন আমাদের জন্য গর্বের। আমি আশা করি, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গবেষকরাও এই ধারাবাহিকতা বজায় রাখবেন।

তিনি আরও জানান, ভালো জার্নালে গবেষণা প্রকাশে তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে ডিন অফিস থেকে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মাস্টার্স পর্যায়ের থিসিস শিক্ষার্থীদের জন্য ফান্ডিং কার্যক্রমও চলমান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাপাসিয়ায় ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ
  • মুন্সীগঞ্জে পরিত্যক্ত বাড়িতে ১৩টি জবাইকৃত ঘোড়া
  • হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ
  • ভিসা ইস্যুতে ১৩ দেশের যৌথ সিদ্ধান্ত ঘোষণা
  • জ্বালানি সংকটের মধ্যে গৌরীপুরে অবৈধ তেল মজুদের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম