Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জামানত হারিয়েও সৌহার্দ্যের বার্তা দিলেন প্রীতম দাশ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫৬ pm ১৪, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

সিলেট বিভাগের একমাত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ভরাডুবির মুখে পড়েছেন।

মৌলভীবাজার-৪ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৮৭ হাজার ৮৮৮ জন। এর মধ্যে প্রদত্ত ভোট পড়ে ২ লাখ ৬১ হাজার ৬৯৬টি, যা ঘোষণা করেন জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

ফলাফলে দেখা যায়: এনসিপি প্রার্থী প্রীতম দাশ পেয়েছেন: ৪,৫৬৩ ভোট। মোট ভোটারের বিপরীতে ভোট: ০.৯৪%,আর মোট বৈধ ভোটের বিপরীতে: ১.৭৫%।

অন্যদিকে,আসনটিতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মোঃ মুজিবুর রহমান চৌধুরী,যিনি পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নূরে আলম হামিদী (বাংলাদেশ খেলাফত মজলিস) পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট।

নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী,কোনো প্রার্থী প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ (১২.৫%) না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসাবে প্রীতম দাশের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।

এ আসনে আরও দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে; আবুল হাসান (বাংলাদেশ সমাজতান্ত্রিক দল)-৯৮১ ভোট,জরিপ হোসেন (জাতীয় পার্টি)-৯২৪ ভোট।

নির্বাচনের ফল ঘোষণার পর প্রীতম দাশ টেলিফোনে নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীকে অভিনন্দন জানান। এ সময় বিজয়ী প্রার্থী তাকে নিজ বাসভবনে চায়ের দাওয়াত দেন।

পরে প্রীতম দাশ সেখানে গেলে ফুল দিয়ে তাকে বরণ করা হয়। বৈঠকে শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উভয় নেতা।

Tags: জাতীয় সংসদ নির্বাচন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সোমবার সকালে সংসদ সদস্য ও বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ
  • জামায়াত আমিরকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি
  • বরুড়ায় জামায়াত প্রার্থীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন
  • তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • এনসিপি নেতা সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম