প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে গুরুতর অসুস্থ বিএনপি নেতা মির্জা আব্বাসের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। তিনি কিছুক্ষণ মির্জা আব্বাসের শয্যাপাশে অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
প্রধানমন্ত্রী ডাক্তারদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার বিষয়ে অবহিত হন এবং দ্রুত তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
মির্জা আব্বাস বুধবার অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাওয়া হয়েছে।

