আগামী ৩০ এপ্রিল সিলেট সফরে গিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১ এপ্রিল) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে এ তথ্য জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে নির্ধারিত দিনে প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত থেকে উদ্বোধন করবেন। একইসঙ্গে দেশের সব জেলায় একযোগে এই কর্মসূচি চালু করা হবে।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ ফুটবল, ক্রিকেটসহ মোট সাতটি ইভেন্ট অন্তর্ভুক্ত থাকবে। প্রধানমন্ত্রীর সফর সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।
এ বিষয়ে বিস্তারিত সফরসূচি পরে জানানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

