Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মওলানা ভাসানীর মাজার জিয়ারাতে মাভাবিপ্রবিতে আসছেন প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১:০৯ pm ১৩, এপ্রিল ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0
সমাপ্তী খান, মাভাবিপ্রবি প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১৪ এপ্রিল ২০২৬ তারিখ টাঙ্গাইলে একাধিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন। এদিন তিনি কৃষক কার্ড বিতরণ ও কৃষি মেলার উদ্বোধন করবেন।
এ কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী ১৪ই এপ্রিল সকাল ১০টায় টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে অবস্থিত মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার-এ পুষ্পস্তবক অর্পণ এবং মাজার জিয়ারত করবেন।
প্রধানমন্ত্রীর এ আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আজ (রবিবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর ও অফিসপ্রধানদের সমন্বয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।
এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী ক্যাম্পাস এলাকায় মহড়া পরিচালনা করছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ভাসানীর মাজার পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ, সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রশাসন আশা করছে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সকল কর্মসূচি সম্পন্ন হবে।
Tags: প্রধানমন্ত্রীভাসানীমওলানা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দুর্নীতির অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে লিখিত আবেদন
  • চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল জব্দ
  • প্রতি তিন মাস পরপর হিসাব নিয়ে জনগণের সামনে তুলে ধরা হবে:কুসিক প্রশাসক
  • ইরানের সব বন্দরে মার্কিন নৌ-অবরোধ শুরু
  • সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম