Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আগামী ৩০ এপ্রিল সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৬ pm ০২, এপ্রিল ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি:

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, ‘আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথম পর্যায়ের সাতটি ইভেন্টকে নিয়ে একই সঙ্গে দেশের ৬৪ জেলায় এই কর্মসূচি শুরু হবে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সিলেটসহ সারা দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী ইতোমধ্যে সব জাতীয় ক্রীড়াবিদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করেছেন।

তিনি বলেন, ‘আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। সরকারের পক্ষ থেকে ক্রীড়া বৃত্তি প্রদান করা হবে। একটি ক্রীড়াবান্ধব পরিবেশের মাধ্যমে একটি সুস্থ জাতি, মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’
বিগত সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আমিনুল হক বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে মেগাদুর্নীতি করেছে।

স্টেডিয়ামের বর্তমান অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘অতীতে উন্নয়নের নামে ব্যাপক অনিয়ম হয়েছে, যার প্রতিফলন সিলেট জেলা স্টেডিয়ামের জীর্ণ অবস্থায় দেখা যাচ্ছে।’ দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সম্মানি হিসেবে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে জানিয়ে তিনি বলেন, গত একবছরে দেশের হয়ে পদক জেতাদের পুরস্কৃত করা হয়েছে। প্রথম দিন ১২৯ জনকে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ডের আওতায় আনা হয়েছে, আগামী ৭ দিনের ভিতরেই বাকি ৫০০ জনকে প্রদান করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাঘ-কুমির নয়, বনদস্যুই এখন বড় আতঙ্ক: সুন্দরবনে মধু আহরণে অনিশ্চয়তা
  • হরমুজ প্রণালি পুনরায় চালু করতে ৩৫ দেশের জোট গড়ছে যুক্তরাজ্য
  • সংশোধনী নয়, সংস্কার পরিষদের কমিটি হলে সমান সদস্য রাখার শর্তে একমত বিরোধীদল: জামায়াত আমির
  • প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. শাকিরুল ইসলাম খান ও সাইয়েদ আবদুল্লাহ
  • জনগণের পালস্ বুঝতে না পারলে আবারও দেশ ছেড়ে যেতে হতে পারে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম