Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম মন্ত্রীসভার বৈঠক আজ

Bangla FM OnlinebyBangla FM Online
২:১৪ pm ১৮, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে উপস্থিত হয়েছেন তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৩৫ মিনিটে তিনি সচিবালয়ে পৌঁছান; এদিন বিকেলে তার মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর আগমনের আগে সকাল থেকে সচিবালয় কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয় এবং প্রবেশ সীমিত করা হয়। তবে তার কার্যদিবস শুরু হয়েছিল জাতীয় স্মৃতিসৌধ থেকে, যেখানে বেলা ১১টায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে তিনি বৃক্ষরোপণসহ পরিদর্শন বইয়ে সই করেন।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জিয়া উদ্যানে যান এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর সচিবালয়ে চলে আসেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর গতকাল মঙ্গলবার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে রাতে দপ্তর বণ্টনও সম্পন্ন হয়েছে। নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। প্রথা অনুযায়ী প্রধানমন্ত্রী তাদের মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করবেন।

Tags: প্রথমপ্রধানমন্ত্রী তারেক রহমানবৈঠকমন্ত্রীসভা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ
  • শিক্ষায় আন্তর্জাতিক মানের অঙ্গীকার শিক্ষামন্ত্রীর
  • বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন
  • নগরকান্দায় মিজানুর রহমান বাবু সাংবাদিকের ওপর হামলা
  • রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম