Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরকারি গাড়ি নয়, নিজস্ব গাড়িতে চলবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩৩ pm ১৮, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

সরকারি গাড়ি ব্যবহার না করে নিজস্ব গাড়িতেই চলাচল করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যক্তিগতভাবে ক্রয় করা জ্বালানি ও নিজস্ব চালক ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন ১৮ ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বুধবার সকালে গুলশানের বাসা থেকে নিজের সাদা টয়োটা গাড়িতে করে প্রধানমন্ত্রী তারেক রহমান সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। যানজট ও জনভোগান্তি কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশে গাড়িবহরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।

এতদিন প্রধানমন্ত্রীর গাড়িবহরে ১৩ থেকে ১৪টি গাড়ি থাকলেও এখন তা কমিয়ে চারটিতে আনা হয়েছে। প্রধানমন্ত্রী পতাকাবিহীন গাড়ি ব্যবহার করছেন। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথিদের সফরের সময় গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করা হবে।

এছাড়া মন্ত্রিসভার বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে সচিবালয়ে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এতে ভিআইপি চলাচলজনিত যানজট ও সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

রাজধানীতে প্রধানমন্ত্রীর যাতায়াতের সময় সড়কের দুই পাশে পোশাকধারী পুলিশের অবস্থান সংক্রান্ত বিধান বন্ধ করার জন্যও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

Tags: প্রধানমন্ত্রী তারেক রহমানবিএনপিসরকারি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে ৬০০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নতুন ব্যানার ও নেতাদের ছবি টানানো নিয়ে আলোচনা
  • নার্সিং শিক্ষার্থীদের কর্মসংস্থানে রাজবাড়ীতে দিনব্যাপী জব ফেয়ার
  • চেকপোস্টের ব্যারিয়ার ভেঙে পালানোর চেষ্টা, দেড় লাখ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
  • দিনাজপুর আওয়ামী লীগ কার্যালয় খুলে পতাকা উত্তোলন, আটক ৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম