প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা খোঁজ নেন।
এর আগে সকালেই জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় ডা. শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর পেয়ে প্রধানমন্ত্রীর টেলিফোনে কুশল বিনিময় হয়। ফোনালাপে তারা পরস্পর সালাম ও শুভকামনা জানান।
ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে সপরিবারে (স্ত্রী ও কন্যাসহ) ইফতারের জন্য দাওয়াত দেন। উভয়পক্ষই দাওয়াতপত্র আদান-প্রদান করেন এবং প্রধানমন্ত্রী তা সাদরে গ্রহণ করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান।

