Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ধানের শীষে ভোট দিতে চাওয়া অসুস্থ বৃদ্ধার পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
১০:১৫ am ০৪, মার্চ ২০২৬
in রাজনীতি
A A
0

ধানের শীষে ভোট দিমু বাপ, তার মা তো মারা গেছে, তার সন্তানকে যদি ভোট না দেই তাহলে কি নিয়ে বাঁচবো! শীর্ষক একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দৃষ্টিগোচর হয়।

অতঃপর আজ ০৩রা মার্চ ২০২৬, মঙ্গলবার রাজধানী ঢাকার আরামবাগ এলাকায় সেই বৃদ্ধ রাহেলা খাতুনের বাসায় সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম উপদেষ্টা নরসিংদী-৫ আসন (রায়পুরা)’র সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংগঠটির উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, রুবেল আমিন, শাহাদত হোসেন।

এদিকে, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি বৃদ্ধা রাহেলা খাতুনের সার্বিক খোঁজ-খবর নেন এবং বিএনপি’র চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে শুভেচ্ছাসহ বিভিন্ন উপহারসামগ্রী পৌঁছে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন– ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম বিপ্লব, অগ্রনী ব্যাংক জিয়া পরিষদের সভাপতি সুজাউদ্দৌলা, সাধারন সম্পাদক মো: আব্দুল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ পারভেজ সেট, শেকৃবি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাহিয়ান হোসেন, ব্যাংকারস এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক আল ফারহান, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েকদিন আগে কোনো এক ব্যক্তি রাহেলা খাতুনের কাছে নির্বাচনে ভোট দানের বিষয়ে জানতে চাইলে– তিনি ধানের শীষে ভোট দেয়ার কথা বলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মনোহরদীতে বিল থেকে উদ্ধার গ্রেনেড সদৃশ বস্তু, এলাকায় চাঞ্চল্য
  • উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত
  • দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহের অভিযোগ রফিকের বিরুদ্ধে
  • বিয়েবাড়িতে হঠাৎ শোক, কনের মা মারা গেছেন
  • ঈদে পোশাকের সঙ্গে ঘর সাজানোর উৎসব

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম