Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৯ pm ১৩, মার্চ ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী মির্জা আব্বাসের আরোগ্য কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সাহস দেন।

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিএনপি সূত্রে জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে, যাতে দ্রুততম সময়ে সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে বিদেশে নেওয়া সম্ভব হয়।

স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, মির্জা আব্বাসকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে ভর্তি করা হবে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর সরাসরি তদারকি এবং দ্রুত বিদেশে পাঠানোর সিদ্ধান্ত দলীয় নেতা-কর্মীদের মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে।

Tags: তারেক রহমানপ্রধানমন্ত্রীবিএনপিমির্জা আব্বাস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাতক্ষীরায় মন্দিরে চুরির প্রতিবাদে মানববন্ধন
  • মঙ্গলবার পর্যন্ত দেশে বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টির আভাস
  • কচুয়ায় সৌদি সরকারের উপহারের খেজুর বিতরণ
  • নোয়াখালীতে পুকুর সেচের সময় মিলল অজ্ঞাতনামা ব্যক্তির লাশ
  • মুক্তিযোদ্ধা থেকে সংসদ স্পিকার হাফিজ উদ্দিন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম