Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

২৫ মার্চের গণহত্যা ও সশস্ত্র প্রতিরোধের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী

Bangla FMbyBangla FM
১০:৩১ pm ২৪, মার্চ ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

গণহত্যা দিবস’ উপলক্ষ্যে ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে শাহাদাতবরণকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ এক বাণীতে তিনি এই নৃশংসতম গণহত্যার স্মৃতি চারণ করার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে উল্লেখ করেন, ১৯৭১ সালের ২৫ মার্চ স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম দিন। এই রাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র মানুষের ওপর ইতিহাসের অন্যতম বর্বর গণহত্যা চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইনসহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও নিরপরাধ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালানো হয়।

বাণীতে প্রধানমন্ত্রী একটি ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “২৫ মার্চের এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞ কেন প্রতিরোধ করা গেল না, সে ব্যাপারে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের দৃশ্যমান ভূমিকা এখনো ইতিহাসের গবেষণার বিষয়।” তবে তিনি গর্বের সাথে স্মরণ করেন যে, সেই রাতেই চট্টগ্রামের ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ‘উই রিভোল্ট’ বলে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল, যা থেকে শুরু হয় দীর্ঘ নয় মাসের গৌরবময় মুক্তিযুদ্ধ।

তারেক রহমান বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্বাধীনতার প্রকৃত মূল্য ও তাৎপর্য তুলে ধরতে ২৫ মার্চের সঠিক ইতিহাস জানার ওপর গুরুত্বারোপ করেন। তিনি রাষ্ট্র ও সমাজে মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতিদান দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরিশেষে, একটি ন্যায়ভিত্তিক, উন্নত, সমৃদ্ধ ও স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণহত্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।

Tags: ২৫ মার্চগণহত‌্যাপ্রধানমন্ত্রীসশস্ত্র প্রতিরোধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ২৫ মার্চের গণহত্যা ও সশস্ত্র প্রতিরোধের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী
  • ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমস
  • শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
  • জুলাই জাদুঘর পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত: ‘হৃদয়স্পর্শী’ উদ্যোগের প্রশংসা
  • ইরানি ক্ষেপণাস্ত্রের আতঙ্কে সংবাদ সম্মেলন ফেলে পালালেন ইসরায়েলি প্রেসিডেন্ট

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম