Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দিনাজপুরে খাল খনন উদ্বোধনে সড়কপথে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫৮ am ১৬, মার্চ ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। সৈয়দপুর থেকে তিনি সড়ক পথে দিনাজপুরের কর্মসূচিস্থলে যাচ্ছেন।

সোমবার (১৬ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিটে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বার্তায় বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে ‘খাল খনন কর্মসূচি-২০২৬’ উদ্বোধন করবেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় তিনি একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। সৈয়দপুর পৌঁছে সেখান থেকে সড়ক পথে কর্মসূচিস্থলে যাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর দুপুর সাড়ে ১২টায় আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

জনসভা শেষে বিকেলে জেলা শহরের শেখ ফরিদ মডেল কবরস্থানে গিয়ে তার নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন। এরপর বিকেল ৫টায় দিনাজপুর সার্কিট হাউস চত্বরে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

Tags: তারেক রহমাননীলফামারীবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শ্যামনগরে রূপান্তরের আন্তর্জাতিক নারী দিবস পালিত
  • সিরাজগঞ্জ প্রেসক্লাবে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • ঈদ উপলক্ষ্যে দণ্ডপ্রাপ্ত ৫ কয়েদিকে মুক্তি দিয়েছে সরকার
  • আদালতে নেওয়ার পথে পুলিশকে গালিগালাজ করলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা
  • পাম্পে তেল নিতে এসে ট্রাকচাপায় নিহত ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম