Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

২০ এপ্রিল বগুড়া সিটি কর্পোরেশনের ঘোষণা দিতে পারেন প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৩ pm ১৩, এপ্রিল ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন পর আগামী ২০ এপ্রিল বগুড়ার গাবতলীর বাগবাড়িতে তার পৈতৃক ভিটা পরিদর্শনে যাচ্ছেন। সরকারি এ সফরে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।

সোমবার (১৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সম্ভাব্য সফরসূচি থেকে এসব তথ্য জানা যায়। তবে বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানিয়েছেন, তিনি এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো চিঠি পাননি।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা দিয়ে বেলা সোয়া ১০টায় বগুড়া পুলিশ লাইন্স মাঠে অবতরণ করার কথা রয়েছে। এরপর জেলা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। একইসঙ্গে বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণার সম্ভাবনাও রয়েছে।

এরপর তিনি গাবতলীর নশিপুর ইউনিয়নের বাগবাড়ী গ্রামে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর পৈতৃক ভিটা জিয়াবাড়ি পরিদর্শন করবেন। এছাড়া ফ্যামিলি কার্ড বিতরণ, চৌকিরদহ খাল খনন এবং জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল উদ্বোধনের মতো কর্মসূচিও রয়েছে।

সফর শেষে তিনি বগুড়া সার্কিট হাউস হয়ে হেলিকপ্টারে ঢাকায় ফিরে আসবেন বলে জানা গেছে।

বগুড়া জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। দীর্ঘদিন পর তার আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

Tags: এপ্রিলঘোষণাতারেক রহমানপ্রধানমন্ত্রীবগুড়াবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাইমের প্রভাবশালীদের তালিকায় তারেক রহমান
  • ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ, সংসদে জানালেন প্রধানমন্ত্রী
  • কোচিং সেন্টার আইনের আওতায় আনার ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • মাধ্যমিক বিদ্যালয়ে গাইড বই ও কোচিং বাণিজ্য, চাপে শিক্ষার্থী-অভিভাবক
  • সুশৃঙ্খল পরিবেশে মৌলভীবাজারে বৃত্তি পরীক্ষা শুরু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম