Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১২ pm ০১, মার্চ ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের নিরাপত্তা ও অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সময় বাংলাদেশের প্রবাসীদের পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে ইরানের পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয় নিয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া, বিমানযাত্রায় প্রাপ্ত জটিলতার কারণে আটকে থাকা যাত্রীদের দেখভাল কিভাবে করা হচ্ছে তাও সর্বাক্ষণিক তদারকির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখার নির্দেশ পান।

এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীও প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। প্রধানমন্ত্রী সক্রিয়ভাবে দফতর পর্যায়ে প্রতিটি বিষয় মনিটর করছেন, যাতে প্রবাসী ও দেশের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

Tags: প্রধানমন্ত্রীপ্রবাসীমধ্যপ্রাচ্যে
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁয় দখল-দূষণে মরা খাল, বিপন্ন কৃষি ও পরিবেশ
  • শরীয়তপুরে ভুয়া কাগজে খাসজমি বন্দোবস্তের অভিযোগ
  • যুবদল নেতা নূর ইসলামের হাতে জিম্মি, এক সপ্তাহে তিনজনের ওপর হামলা
  • ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে গালফভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান পররাষ্ট্র মন্ত্রণালয়ের

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম