Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রধানমন্ত্রী পাটশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার গুরুদায়িত্ব দিয়েছেন: বাণিজ্যমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৮ pm ০৬, মার্চ ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

পাটশিল্পের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাকে এবং তার সহকর্মীদের এ খাতকে পুনরুজ্জীবিত করার গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন এবং সেই আস্থা রক্ষায় তারা সর্বোচ্চ চেষ্টা করবেন।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন–এ জাতীয় জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, পাটশিল্প একসময় জাতীয়করণ করা হলেও পরে বেসরকারিকরণ করা হয়, কিন্তু দীর্ঘদিন ধরে লোকসানের সমস্যা থেকে পুরোপুরি বেরিয়ে আসা যায়নি। অথচ পাট শুধু বাংলাদেশের ঐতিহ্যই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দেশের একটি গুরুত্বপূর্ণ পরিচয়।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এমন সুযোগ তৈরি করা হবে যাতে ক্ষুদ্র উৎপাদক ও প্রস্তুতকারকেরা বৈশ্বিক বাণিজ্য প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তাদের পাটপণ্য বিশ্ববাজারে উপস্থাপন করতে পারেন।

মন্ত্রী জানান, পাটশিল্পের অন্যতম বড় সমস্যা হলো পাট বীজের ঘাটতি। তাই আগামী দিনে এই খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি এমন একটি কার্যকর সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে কৃষকরা ন্যায্যমূল্য পান এবং পাটকলগুলোও সাশ্রয়ী দামে কাঁচামাল সংগ্রহ করতে পারে।

তিনি দেশবাসীকে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানান এবং বলেন, এর মাধ্যমে পাটশিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

 

Tags: পাটশিল্পপ্রধানমন্ত্রীবাণিজ্যমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাগেরহাট সদর থানার খানপুরে বিয়ের যাত্রীবাহী বাস দুর্ঘটনা
  • রাজবাড়ীতে জ্বালানি সংকটের শঙ্কা
  • সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদল নেত্রী ঊর্মি
  • পাংশায় শাপলা কাব ও পিএস অ্যাওয়ার্ড প্রার্থীদের আঞ্চলিক পর্যায়ে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত
  • খান জাহান আলী থানা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম