রাজবাড়ীতে সাংবাদিকদের নিয়ে গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ে দিনব্যাপী সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে রাজবাড়ী সার্কিট হাউজের হলরুমে এ কর্মশালা শুরু হয়।
এতে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
কর্মশালায় জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রায় ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
সেমিনার ও প্রশিক্ষণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব, গণমাধ্যমকর্মীদের আইনগত অধিকার ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

