Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজাপুরে শিক্ষিকার বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

Bangla FM OnlinebyBangla FM Online
৭:১৪ pm ৩০, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

নবীন মাহমুদ, ঝালকাঠি, রাজাপুর প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে ১৮ নং কানুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফেরদৌসী খানমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে রাজাপুর সাংবাদিক ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে শিক্ষিকা ফেরদৌসী খানম অভিযোগ করেন, তার সাবেক স্বামী ছত্রকান্দা এলাকার মোস্তফাবাদ কাসেমিয়া দাখিল মাদ্রাসার সুপার কেএম আব্দুল্লাহ বিবাহবিচ্ছেদের পর থেকে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন, মিথ্যা মামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হয়রানি করে আসছেন।

তিনি আরও অভিযোগ করেন, রোববার স্কুল বন্ধ থাকাকালীন তিনি সাব-ক্লাস্টার ট্রেনিংয়ে থাকা অবস্থায় তার সাবেক স্বামী ২০০ টাকা করে দিয়ে কয়েকজন লোক ভাড়া করে মানববন্ধনের নামে একটি “কল্পিত আয়োজন” করেন, যারা ওই এলাকার ছাত্র বা অভিভাবক ছিলেন না।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার কাছ থেকে প্রায় ৫ লাখ ৩৬ হাজার টাকা জোরপূর্বক ব্যাংক ঋণ করিয়ে নেওয়া হয়েছে এবং তার চাকরিসংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র ও চেক আটকে রাখা হয়েছে।

এছাড়া অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য, অবৈধ সুবিধা গ্রহণ, দায়িত্বে অবহেলা এবং সহকর্মীদের সঙ্গে অসদাচরণের অভিযোগও তোলেন তিনি।

তিনি বলেন, তার বিরুদ্ধে চলমান অপপ্রচার বন্ধ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুড়িগ্রামে ওষুধের বাজারে সিন্ডিকেটের অভিযোগ, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
  • জ্বালানি তেলের নিরাপদ সরবরাহ স্বাভাবিক রাখতে যশোর বিজিবির নজরদারি
  • অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ
  • সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকসহ দুইজনকে মারধরের অভিযোগ
  • শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম