Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হবিগঞ্জ-২ আসনে ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদের সাংবাদিক সম্মেলন

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৩৮ pm ০৯, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0
কামরুল হাসান কাজল, হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরিগঞ্জ) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মাওলানা আব্দুল বাছিতআজাদ সাংবাদিক সম্মেলন করেছেন। তিনি নির্বাচিত হলে এ আসনের সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।
রোববার (০৮ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় প্রার্থীর নিজ বাড়িতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অগ্রাধিকার দেবেন। বিশেষ করে বর্তমান বানিয়াচং হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।এছাড়াও তিনি বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিনা সুদে ঋণ প্রদানের একটি কার্যকর ব্যবস্থা চালু করা হবে, যাতে দরিদ্র ও মধ্যবিত্ত জনগোষ্ঠী স্বাবলম্বী হতে পারে। এছাড়া প্রশাসনিক সেবা নিশ্চিতে দক্ষিণ বানিয়াচংয়ে আলাদা উপজেলা প্রনয়ন করা হবে।
রাস্তাঘাটের উন্নয়ন নিশ্চিতের লক্ষ্যে বৈষম্য না করে ২ উপজেলার ২০ টি উপজেলায় সমভাবে উন্নয়ন করা হবে। আব্দুল বাছিত আরও বলেন সকল কাজে শতভাগ দুর্নীতিমুক্ত করে ইনসাফ  প্রতিষ্ঠা করা হবে। সংবাদ সম্মেলনে তিনি সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।সংবাদ সম্মেলনে জামায়াত নেতা অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমী, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোঃ রায়হান আলী,  জামায়াতের উপজেলা আমির খন্দকার তালেব উদ্দিন, নায়েবে আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা হবিবুর রহমান, এনসিপির আহ্বায়ক জীবন আহমেদ লিটন, খেলাফত মজলিসের সেক্রেটারী মাওলানা আব্দুল মুকিত সালেহ, জয়েন্ট সেক্রেটারী জাকির হোসেন মহসিন প্রমুখ। এসময় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজলসহ স্থানীয় গণমাধ্যম কর্মী।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সালথা-নগরকান্দার প্রত্যেকটা মাদ্রাসা মজিদ উজ্জ্বল করা হবে: শামা ওবায়েদ
  • প্রচারণায় বাধার অভিযোগ,ইশতেহার ঘোষণা হামিদীর
  • বিবেক কখনো বিক্রির বিষয় হতে পারে না: রুমিন ফারহানা
  • গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা
  • হবিগঞ্জ-২ আসনে ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদের সাংবাদিক সম্মেলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম