Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে আগাম স্বাক্ষরের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৬ pm ১২, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, নির্বাচন
A A
0

মো: এ কে নোমান, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলার কাটখইর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগণনা ও ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীনের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সরেজমিনে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, ভোটগ্রহণ চলাকালেই নির্ধারিত ফলাফল শিটে প্রিজাইডিং কর্মকর্তা নিজের স্বাক্ষর ও পদবি সম্বলিত সিল দিয়ে রাখেন। অথচ নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোটগণনা শেষে ফলাফল শিট পূরণ ও তাতে স্বাক্ষর করার কথা।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ভোট শেষ হওয়ার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার বিষয়টি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। এতে ভোটের ফলাফল নিয়ে সন্দেহ ও বিভ্রান্তি তৈরি হতে পারে বলেও মনে করছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ভোটগ্রহণ শেষে ফলাফল প্রস্তুত করতে সময় লাগে এবং অনেক সময় সময় সংকট দেখা দেয়। কাজের সুবিধার্থে ও সময় বাঁচানোর চিন্তা থেকে তিনি আগেই স্বাক্ষর করে রেখেছেন। তবে এটি নিয়মসম্মত কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলেও জানান।

অন্যদিকে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন বলেন, ভোটগণনার আগে ফলাফল শিটে স্বাক্ষর করার কোনো বিধান নেই। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য দ্রুত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

জানা গেছে, অভিযুক্ত নাজিম উদ্দীন নওগাঁ সড়ক ও জনপদ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তিনি ওই ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন।

 

Tags: ত্রয়োদশ জাতীয় নির্বাচননওগাঁ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভোট দিয়ে শান্তির প্রত্যাশা জেমসের
  • কেন্দ্রে অনিয়ম, ইসিতে জামায়াতের অভিযোগ
  • ভোটে ২১টি অনিয়মের ঘটনা ঘটেছে:এনসিপি
  • আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত
  • শেষ হলো বহুল প্রতিক্ষীত ভোট উৎসব

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম