Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতির শ্রদ্ধা

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৪১ am ২১, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, জাতীয়, বাংলাদেশ
A A
0

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি এবং এরপর প্রধানমন্ত্রী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং নীরবে দাঁড়িয়ে আত্মার মাগফেরাত কামনা করেন।

পরে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর বিএনপির নেতাকর্মীরা এবং পরিবারের সদস্যদের নিয়েও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানরা—সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খান।

তিন বাহিনীর প্রধানদের পর শ্রদ্ধা জানান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তার সঙ্গে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ দলীয় সংসদ সদস্যরা।

পরে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনাররা শ্রদ্ধা জানান।

এদিকে, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুরো এলাকা রাখা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তার আওতায়।

১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি চালায় তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী। এতে শহীদ হন সালাম, বরকত, রফিক, শফিউরসহ অনেকে। তাদের আত্মত্যাগের ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হয় ভাষার অধিকার এবং পরবর্তীতে আসে স্বাধীন বাংলাদেশ।

Tags: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসএকুশে ফেব্রুয়ারিপ্রধানমন্ত্রী তারেক রহমানভাষা আন্দোলন ১৯৫২ভাষা শহীদরাষ্ট্রপতি শ্রদ্ধাশহীদ মিনার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাকেরগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
  • এবার সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন চাইবেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা
  • একুশের প্রথম প্রহরে ভাষা শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি
  • মৌলভীবাজারে সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
  • শিবগঞ্জের উজ্জ্বল শাহার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম