এল মোহাম্মদ, শেরপুর :
আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপন উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। উক্ত সভায় আসন্ন বাংলা নববর্ষকে সুষ্ঠু, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে বরণ করার লক্ষ্যে রাষ্ট্রীয় নির্দেশনা অনুসারে জেলা প্রশাসন শিল্পকলা একাডেমি, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের গৃহীত কার্যক্রম, প্রস্তাবনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় জেলা পরিষদের প্রশাসক, এ.বি.এম. মামুনুর রশীদ পলাশ উপপরিচালক, স্থানীয় সরকার ও প্রশাসক, পৌরসভা মিজ্ আরিফা সিদ্দিকা পুলিশ সুপার এর প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মিজ্ নাসরিন আক্তার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

