Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন বিষয়ক প্রস্তুতি সভা

Bangla FM OnlinebyBangla FM Online
৬:১৬ pm ০৮, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

জামিউল ইসলাম তুরান,শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় হাওরে নির্বিঘ্নে বোরো ধান কর্তন বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শান্তিগঞ্জ এর আয়োজেন নির্বিঘ্নে বোরো ধান কর্তন বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো: আহসান হাবিব এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান।

এতে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার কামরুল হাসান, সুনামগঞ্জ-০৩ আসনের এমপির মনোনীত প্রার্থী ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপি নেতা রওশন খাঁন সাগর, শান্তিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, উপসহকারি কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, হারভেস্টার কোম্পানীর প্রতিনিধি মিনহাজুল হক, মোস্তাফিজুর রহমান, হরমুজ আলী, শাহ আলম চিশতী সহ এতে স্থানীয় ধান কাটার যন্ত্র হারভেস্টার মালিক, লাইসেন্সধারী দাহ্যপদার্থ তেল সরবরাহকারী প্রতিনিধি সহ স্থানীয় কৃষক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন, শান্তিগঞ্জে নির্বিঘ্নে বোরো ধান কর্তন করতে সবার সহযোগিতা প্রয়োজন। পুরাতন ও নতুন মিলিয়ে ধান কাটার যান্ত্র হারভেষ্টার ইতিমধ্যে সবগুলো মেরামত করা হয়েছে। তাৎক্ষণিক বিকল হওয়া হারভেস্টার মেশিন দ্রুত সময়ে মেরামত, ধান কর্তনে নিয়মিত ডিজেল সরবরাহ সহ হাওরের ধান কৃষকের গোলায় উঠানের জন্য সার্বক্ষণিক প্রশাসনিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেন। চলতি বছর শান্তিঞ্জ উপজেলায় ২২ হাজার ৬শত ১২ হেক্টর বোর জমিতে ধান আবাদ করা হয়েছে। উপজেলা পর্যায়ে নিজস্ব ৭৭ টি এবং বহিরাগত আরো ৫০টি হারভেষ্টার দিয়ে ধান কাটা শুরু হবে এবং এবছর জেলা পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায়ে প্রতি কেদার জমিতে হারভেষ্টার দিয়ে ধান কর্তন খরচ ১৯শ টাকা ধরা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু ব্যবহার করে খুশকি যাচ্ছে না, বিশেষজ্ঞদের পরামর্শ
  • সার্ক অঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজ: নীলফামারীতে স্বাস্থ্য সচিব
  • বাউফলে ইয়াবাসহ কিশোর আটক
  • লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার
  • ববিতে ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থী আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম