Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথার বল্লভদীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৮ pm ১৩, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল বোর্ড অফিস জামে মসজিদসহ দেওয়ালিকান্দা জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ডাক্তার জয়নাল আবেদীন ফকির।

উপজেলা বিএনপির সাবেক সদস্য ডাক্তার জয়নাল আবেদীন ফকির বলেন, আলহামদুলিল্লাহ মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। বিএনপির বিজয়ে আমরা সবাই একত্রিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের অনুষ্ঠান করছি। তারেক রহমান এবং বিএনপির যে নিরস্কুশ বিজয় হয়েছে। এজন্য সারাদেশে মসজিদে মাসজিদে দোয়ার আয়োজন করার জন্য দেশনায়ক তারেক রহমান বলেছেন। তারই অংশ হিসেবে আমরা কয়েকটি মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করেছি।

তিনি বলেন, এই মূহুর্তে তারেক রহমান ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। তারেক রহমান যদি সরকার গঠন করে ও প্রধানমন্ত্রী হয় তাহলে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে দেশের উন্নয়ন হবে। বিশ্বের দরবারে তার অনেক গ্রহনযোগ্যতা আছে। সবাই মনে করে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের সমস্ত মানুষ নিরাপদ থাকবে। এই লক্ষ্যে তাকে ভোট দিয়েছে সকলে।

তিনি আরও বলেন, ফরিদপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু আপা বিপুল ভোটে বিজয়ী হওয়ায় আমার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

এসময় স্থানীয় মো. সোহেল মাহমুদ, মিন্ঠু ফকির, হায়দার ফকির, মতি মাতুব্বর, বিল্লাল মাতুব্বর আদর, সারজিল, রাসেল শাওনসহ মহল্লার মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি মো. মাহাববুর রহমান। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয় এবং তার রূহের মাগফিরাত কামনায় দোয়া চেয়ে মোনাজাত করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ, সবচেয়ে বয়স্ক খন্দকার মোশাররফ
  • রংপুরে লাঙলের জানাজার ছবি ভাইরাল
  • ফলাফল স্থগিত করে পুনরায় নির্বাচনের দাবি তুলেছেন সানজিদা ইসলাম তুলি
  • যে প্রার্থী পোলিং এজেন্ট দিতে পারে না, সে এত ভোট কোথায় থেকে পায়: কাইয়ুম
  • রাজবাড়ীর ২ আসনেই বিএনপির বিজয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম