পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক ও মানবিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে যুব কল্যাণ ঐক্য পরিষদ যুব কল্যাণ পরিষদের উদ্যোগে একটি দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গত ১৭ই রমজান, ৭ মার্চ ২০২৬ (শনিবার) বিকাল ৪টায় ঢাকার আরামবাগ হাই স্কুল ও কলেজ প্রাঙ্গণে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেন, বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুস সালাম, সম্মানিত প্রিন্সিপাল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হারুনুর রশিদ হারুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ, বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ এমরাদ উল্লাহ পাটোয়ারী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুব কল্যাণ ঐক্য পরিষদ। এবং সভা কার্যক্রম সঞ্চালনা এবং পরিচালনা ও সার্বিক সহযোগিতা করেন মোমিনুল ইসলাম রুনু, সভাপতি যুব কল্যাণ ঐক্য পরিষদ ও মতিঝিল থানা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব সাইফ উদ্দিন শাহিন গাজী
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ব্যবসায়ী ব্যক্তিত্বদের মধ্যে উল্লেখযোগ্য ব্যাক্তিরা হলেন আলমগীর হোসেন, আহব্বায়ক, মতিঝিল থানা বিএনপি, আনোয়ার হোসেন আনু, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, যুবদল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, জাহিদুল হক জাহিদ, যুগ্ম আহবায়ক, মতিঝিল থানা বিএনপি, বাবর আলী বাবু, সভাপতি, ৯ নং ওয়ার্ড মতিঝিল, আহমেদ আলী, সাধারণ সম্পাদক, ৯ নং ওয়ার্ড মতিঝিল
জনাব আবুল কালাম রনি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহেদুল রশিদ মাজেদ
জনাব মামুনুর রশিদ মামুন এবং চলচিত্র নির্মাতা ও সিনেমা চত্বরের প্রতিষ্ঠাতা জনাব হাফিজউদ্দিন মুন্না
সংগঠনের নেতৃবৃন্দ জানান, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা, দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সমাজে পারস্পরিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
যুব কল্যাণ ঐক্য পরিষদের পক্ষ থেকে সভাপতি মোঃ এমরাদ উল্লাহ পাটোয়ারী সংশ্লিষ্ট সকলকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানান।

