Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে আচরণ বদলে যায়: শহিদুল আলম

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৮ pm ০৬, এপ্রিল ২০২৬
in বাংলাদেশ
A A
0

ক্ষমতার পটপরিবর্তনের সাথে সাথে অনেকের অবস্থান ও আচরণ বদলে যাওয়া মানবাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতার জন্য বড় হুমকি বলে মন্তব্য করেছেন প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম।

সোমবার (৬ এপ্রিল) ‘ভয়েস ফর রিফর্ম’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে শহিদুল আলম গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত অধ্যাদেশ স্থগিত এবং বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত গণতান্ত্রিক কাঠামোর জন্য অত্যন্ত উদ্বেগজনক এবং এটি বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতাকে বাধাগ্রস্ত করে।

ক্রসফায়ার সংস্কৃতি নিয়ে তিনি বলেন, এটি বাংলাদেশে নতুন কিছু নয়; বিভিন্ন সরকারের আমলে ভিন্ন ভিন্ন নামে এটি চলে আসছে। ক্ষমতার বাইরে থাকতে যারা এর বিরোধিতা করেন, ক্ষমতায় যাওয়ার পর তারাই আবার এর রক্ষক হয়ে দাঁড়ান। ২০০৯ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন যে ক্রসফায়ারের অস্তিত্ব অস্বীকার করেছিলেন, সেই উদাহরণও তিনি টেনে আনেন।

২০১০ সালে নিজের আয়োজিত ‘ক্রসফায়ার’ প্রদর্শনী নিয়ে অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, তৎকালীন সময়ে সশস্ত্র পুলিশের ঘেরাও ও নানা হুমকির মুখেও আদালতের সাহসিকতায় তিনি প্রদর্শনী করার সুযোগ পেয়েছিলেন। তবে বর্তমান প্রেক্ষাপটে আদালতের সেই স্বাধীনতা ও সাহস আগের মতো আছে কি না, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।

গোপন নির্যাতন কেন্দ্র হিসেবে পরিচিত তথাকথিত ‘আয়নাঘর’ নিয়ে তিনি বলেন, এই স্থানগুলো পরিদর্শন করা এবং সেখানে কী ধরনের অমানবিক নির্যাতন চালানো হয়েছে, তা জনগণের সামনে আনা অত্যন্ত জরুরি। একটি সভ্য সমাজে এ ধরনের নির্যাতনমূলক ব্যবস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

দেশের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার পরিস্থিতি নিয়েও কথা বলেন শহিদুল আলম। বিশেষ করে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ফিলিস্তিনিদের ওপর দীর্ঘদিনের নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরে তিনি বিশ্ব সম্প্রদায়ের কার্যকর ভূমিকার আহ্বান জানান।

Tags: আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম।বিচার বিভাগের স্বাধীনতাবিশেষ নিউজরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুখ্যাত আলকাট্রাজ কারাগার ফের চালুর পরিকল্পনা, বাজেট প্রস্তাব ১৫২ মিলিয়ন ডলার
  • গণভোটের সিদ্ধান্ত উপেক্ষায় নতুন করে ফ্যাসিবাদ ফিরে আসার অভিযোগ
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে
  • ড. ইউনূস সহ অন্তর্বর্তী সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • যশোরের শার্শায় পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম