Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাগদান সেরেছেন পূজা চেরি

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪৯ pm ১৫, মার্চ ২০২৬
in বিনোদন
A A
0

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূজা চেরি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটালেন। প্রথমবারের মতো প্রকাশ্যেই জানালেন, তিনি আর সিংগেল নন বরং বাগদান সেরে ফেলেছেন। এমনকি ভবিষ্যতের সংসার টিকিয়ে রাখতে প্রয়োজনে অভিনয় জগত ছেড়ে দিতেও পিছপা হবেন না বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে পূজা তাঁর সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “আমি এনগেজড। এই প্রথমবার আমি এটি প্রকাশ্যে বলছি। এর আগে অনেকবার বলেছি আমি সিংগেল, কিন্তু আসলে আমি সিংগেল না।” তবে হবু জীবনসঙ্গীর সাথে এখনো আনুষ্ঠানিকভাবে আংটি বদল হয়নি বলে জানান তিনি।

জীবনসঙ্গী হিসেবে কেন মিডিয়ার বাইরের মানুষ?
হবু জীবনসঙ্গী সম্পর্কে পূজা জানান, তিনি মিডিয়ার কেউ নন। অভিনেত্রীর ভাষায়, “তিনি মিডিয়ার লোক নন, প্রশ্নই আসে না। আমি যে পেশায় আছি, এই পেশার মানুষকে আমি বিশ্বাস করতে পারি না।” পূজা চেরির হবু স্বামী তাঁকে সব সময় মানসিক সমর্থন দিয়ে আসছেন বলেও তিনি উল্লেখ করেন।

ব্যক্তিজীবনে সংসারকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান পূজা। বিচ্ছেদ এড়িয়ে সুখী দাম্পত্য জীবন কাটানোর দৃঢ় ইচ্ছা ব্যক্ত করে তিনি বলেন, “আমি একটি সাংসারিক মেয়ে হতে চাই। আমার জীবনে ‘ডিভোর্স’ শব্দটা আসুক এটা আমি চাই না। সংসার ঠিক রাখতে হলে প্রয়োজনে মিডিয়াও ছেড়ে দিতে পারি।” অভিনয়কে নিজের ভালোবাসা ও সংগ্রামের জায়গা হিসেবে দেখলেও, সংসারের প্রয়োজনে তা ত্যাগের মানসিক প্রস্তুতিও তাঁর রয়েছে।

ক্যারিয়ারের প্রায় আট বছর পার করা এই নায়িকার নতুন সিনেমা ‘দম’ আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তিনি। সিনেমাটির প্রচারণার মাঝেই পূজা চেরির এমন ব্যক্তিগত স্বীকারোক্তি ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Tags: পূজা চেরিবিনোদনবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদের আনন্দ নয়, বনসংলগ্ন বাওয়ালি পরিবারে নীরব কান্না
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও জাহাজের সংঘর্ষ, আহত ১০
  • পিছিয়ে পড়া মানুষের সাথে আনন্দ ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ: ডা. অচিনপুরী
  • কালাইয়ে ৪৮৫ জন পেলেন ঈদ উপহার
  • নরসিংদীর বেদে পল্লী ও অসহায় পরিবারকে ঈদ উপহার দিলেন ড. আবদুল মঈন খান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম