সাজ্জাদ হোসেন,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আজ ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অংশগ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান।
মতবিনিময় সভায় টাঙ্গাইল জেলার সার্বিক প্রশাসনিক ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, টাঙ্গাইল; পুলিশ সুপার, টাঙ্গাইল; সিনিয়র জেলা নির্বাচন অফিসার, টাঙ্গাইলসহ সকল উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ, উপজেলা নির্বাচন অফিসার এবং জেলা প্রশাসন টাঙ্গাইলের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
সভা শেষে টাঙ্গাইল পৌর উদ্যানে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষ্যে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান। তাঁর বক্তব্যে তিনি গণভোটে জনগণের সক্রিয়, স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক গণভোট সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


