মো আলম, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় ও স্থিতিশীল রাখতে গতকাল ১১ মার্চ (বুধবার) সদর থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট তদারকি অভিযান চালানো হয়েছে।
বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার মোঃ আবদুর রহমান এবং জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে উপস্থিত থেকে চেকপোস্টগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। এই পদক্ষেপের মাধ্যমে চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ লক্ষ্য রাখা হয়েছে।
জেলা পুলিশ জানায়, চেকপোস্ট তদারকি ও অভিযান চলমান থাকবে। এর মাধ্যমে অপরাধ দমন, মাদক নির্মূল, কিশোর গ্যাং প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা পুলিশ প্রশাসনের অগ্রাধিকার।

