সুনামগঞ্জের দিরাই উপজেলায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) “জুলাই স্পিরিট ও প্রবাসী সংযোগ – কবি সাহিত্যিক সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬” জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি দিরাই পৌরসভা সদরস্থ জমজম রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
দিরাই সমাজ সেবা ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম বাচ্ছু, এবং উপস্থাপনা করেন সাংবাদিক গোলাম জিলানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা জেলা সভাপতি ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, সংগীতশিল্পী আল-হেলাল মো. ইকবাল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন এম আর সজিব, রুকনুজ্জামান জহুরী, জুলাই যোদ্ধা আতাহার আলী রাহাত, দিরাই সমাজ সেবা ফাউন্ডেশনের আহ্বায়ক মুস্তাহার মিয়া মুস্তাকসহ প্রবাসী ও সাংগঠনিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আল-হেলাল “ওরে মুক্তির মন্ত্রে উজ্জীবিত, আন্দোলনেও নাম্বার ওয়ান, জননেতা মহান নেতা তারেক রহমান” শিরোনামে গান পরিবেশন করেন এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে আহ্বান জানান। বক্তারা প্রবাসীদের অবদান, কবি-সাহিত্যিকদের ভূমিকা ও দিরাই-শাল্লার নির্বাচিত সংসদ সদস্যদের স্মরণ তুলে ধরেন।
উল্লেখ্য, অনুষ্ঠানের শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং দিরাইয়ের উন্নয়ন ও মানবকল্যাণে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

