Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সীমান্ত সম্ভারে মেয়ে জাইমা রহমানকে নিয়ে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১০:২৯ am ০৪, এপ্রিল ২০২৬
in বিনোদন
A A
0

উৎসবের আমেজে সাধারণ দর্শকদের মতোই প্রেক্ষাগৃহে বসে সিনেমা উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় অবস্থিত সীমান্ত সম্ভার শপিং মলের স্টার সিনেপ্লেক্সে তিনি হলিউডের আলোচিত সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘প্রজেক্ট হেইল মেরি’ (Project Hail Mary) দেখেন। প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী শুক্রবার সন্ধ্যায় তাঁর গুলশানের বাসভবন থেকে সরাসরি সীমান্ত সম্ভার সিনেমা হলে যান। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সিনেমার প্রদর্শনী শুরু হয় এবং রাত ১০টা ১০ মিনিটে শেষ হয়। ছুটির দিনে কিছুটা বিনোদনের অংশ হিসেবেই তিনি প্রেক্ষাগৃহে যাওয়ার সিদ্ধান্ত নেন।

২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রজেক্ট হেইল মেরি’ চলচ্চিত্রটি জনপ্রিয় লেখক অ্যান্ডি উইয়ারের (Andy Weir) বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত। বিশ্বজুড়ে বিজ্ঞান কল্পকাহিনী প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই ছবিটি এবারের ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশে মুক্তি পেয়েছে।

প্রধানমন্ত্রী ও তাঁর কন্যার আগমনকে কেন্দ্র করে সিনেমা হল এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও সাধারণ দর্শকদের চলাচলে কোনো বিঘ্ন ঘটানো হয়নি। দেশের শীর্ষ নির্বাহীকে সাধারণ দর্শকদের মতো সিনেমা দেখতে দেখে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কৌতূহল লক্ষ্য করা গেছে।

দীর্ঘ সময় পর দেশের কোনো শীর্ষ রাজনৈতিক নেতার এভাবে সপরিবারে সিনেমা হলে গিয়ে ছবি দেখা সাংস্কৃতিক অঙ্গনে একটি ইতিবাচক বার্তা দিয়েছে। এর আগে যশোরের উলাশীতে জিয়া খাল পুনঃখনন পরিদর্শন শেষে ঢাকায় ফিরে ব্যস্ত সূচির মাঝেও এই সময়টুকু বের করেন তিনি।

Tags: তারেক রহমানবিনোদনবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নীলফামারীতে পরকীয়া ও পারিবারিক বিরোধে ব্যক্তিকে গলা কেটে হত্যা
  • রাজস্থলীকে উড়িয়ে ডিসি গোল্ড কাপের ফাইনালে কাপ্তাই
  • বান্দরবান পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার বিদায় সংবর্ধনা
  • ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ইবি খেলাফত ছাত্র মজলিস সহায়তা কেন্দ্র স্থাপন
  • সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম