Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১০ মার্চ পাইলটিং,দিনাজপুরের নবাবগঞ্জে পাচ্ছেন ডিজিটাল ফ্যামিলি কার্ড

Bangla FM OnlinebyBangla FM Online
১১:১৯ am ০২, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি:

অগ্রাধিকারভিত্তিক সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্যোগে আগামী ১০ মার্চ ২০২৬ ইং তারিখে পরীক্ষামূলকভাবে (পাইলটিং) কিউআর কোড-সংবলিত ডিজিটাল ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

প্রকল্পটির আওতায় প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার ১৪টি ওয়ার্ডের দরিদ্র পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্বাচিত পরিবারগুলো প্রতি মাসে সরাসরি মোবাইলের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে।

পাইলটিং প্রকল্পের অংশ হিসেবে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ১নং জয়পুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসন (ইউএনও) ও সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে স্থানীয় পর্যায়ে উপকারভোগীদের তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে গত ২৭ ফেব্রুয়ারি থেকে।

মাঠ পর্যায়ে নিয়োজিত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থিক অবস্থা (হতদরিদ্র/দরিদ্র), সদস্য সংখ্যা, আয়-ব্যয়, বসতবাড়ির অবকাঠামোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী বলেন, বাড়ি বাড়ি গিয়ে মার্কিং করে জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সংগ্রহকৃত তথ্য তিন দিনের মধ্যে জমা দিতে হবে। আজকে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ শেষদিন। এরপর যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। তিনি আরো বলেন, প্রকল্পটি স্বচ্ছ ও সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যাতে প্রকৃত দরিদ্র পরিবারগুলো সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্পের আওতায় আসে।

Tags: ডিজিটালদিনাজপুরফ্যামিলি কার্ড
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাইখালীতে মতি পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৪র্থ বর্ষপূর্তি জাদী পূজানুষ্ঠান
  • বান্দরবানে আগুনে পুড়ল ৬ বসতঘর ও ১ রেস্তোরাঁ
  • রূপগঞ্জে ক্রেনের তার ছিড়ে দুই শ্রমিক নিহত
  • প্রতারণা মামলার ১০ লাখ টাকার মধ্যে ৫ লাখ আত্মসাতের অভিযোগ, এএসআই এর বিরুদ্ধে
  • তিনবছর আগে চুরি হওয়া মোটরসাইকেল যশোরে উদ্ধার, আটক ২

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম