Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন

Tanazzina TaniabyTanazzina Tania
৯:৪৬ pm ০৯, জানুয়ারী ২০২৬
in Top Lead News, রাজনীতি
A A
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের রাজনৈতিক সমীকরণ নাটকীয় মোড় নিয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বাতিল চেয়ে আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী।

অন্যদিকে, ঋণ খেলাপির তালিকায় নাম থাকায় মঞ্জুরুল আহসান মুন্সীর নিজের নির্বাচনে অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে আইনি জটিলতা।শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিলের জন্য লিখিত আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী। আবেদনে তিনি উল্লেখ করেন, হাসনাতের দাখিলকৃত হলফনামা পরস্পরবিরোধী এবং তার সম্পদ বিবরণীতে বড় ধরনের গরমিল রয়েছে।

আবেদনে আরও অভিযোগ করা হয়:

হাসনাতের স্ত্রীর আয়কর রিটার্ন জমা দেওয়া হয়নি।

নির্বাচনী ব্যয়ের উৎসের স্বচ্ছ প্রমাণ নেই, যা নির্বাচনী বিধি অনুযায়ী ‘কালো টাকা’ হিসেবে গণ্য হতে পারে।

এই ধরনের তথ্য গোপন বা মিথ্যা তথ্য প্রদান নির্বাচনী বিধিতে ‘ক্রিমিনাল অফেন্স’ বা ফৌজদারি অপরাধ।

একই সময়ে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা নিয়েও বড় ধরনের সংকটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার আদালত এক আদেশে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার হাইকোর্টের সিদ্ধান্ত স্থগিত করেছেন। বিচারপতি মো. রেজাউল হকের আদালত প্রিমিয়ার ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।

আইনজীবীরা জানিয়েছেন, চেম্বার আদালতের এই স্থগিতাদেশের ফলে আসন্ন নির্বাচনে মুন্সীর অংশ নেওয়ার সুযোগ আপাতত বন্ধ হয়ে গেল। এর আগে হাইকোর্ট তার নাম ঋণ খেলাপির তালিকা থেকে স্থগিত করলে তিনি নির্বাচনের পথ প্রশস্ত করেছিলেন, যা এখন পুনরায় আইনি বাধার মুখে পড়ল।

আজ ছিল মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল করার শেষ দিন। আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে এসব আপিলের শুনানি চলবে। সেখানেই নির্ধারিত হবে হাসনাত আবদুল্লাহ কিংবা মঞ্জুরুল আহসান মুন্সীর চূড়ান্ত ভাগ্য।

এ বিষয়ে মন্তব্যের জন্য এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ এবং বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

Tags: জাতীয় নাগরিক পার্টিরাজনীতিহাসনাত আব্দুল্লাহ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম