Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের নেতা রাশেদ খাঁন

Taslima TanishabyTaslima Tanisha
৩:১৮ pm ২৭, ডিসেম্বর ২০২৫
in Lead News, রাজনীতি
A A
0

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ফুল দিয়ে রাশেদ খাঁনকে বিএনপিতে স্বাগত জানান। এ সময় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে ঝিনাইদহ–৪ সংসদীয় আসনটি রাশেদ খাঁনের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। ওই আসন থেকেই তিনি বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

বিএনপিতে যোগদানের আগে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন রাশেদ খাঁন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় থেকে রাজপথে আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক কর্মকাণ্ডে সহযোদ্ধা হিসেবে একসঙ্গে পথচলার কথা তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

পদত্যাগপত্রে রাশেদ খাঁন লেখেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় তার কোনো আচরণ বা বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন। একই সঙ্গে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে সম্মতি দেওয়ায় দলের নেতৃত্বকে ধন্যবাদ জানান তিনি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক অবস্থান পরিবর্তন হলেও পারস্পরিক সম্পর্ক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধনে অটুট থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন এবং দল ও নেতৃত্বের প্রতি শুভকামনা জানান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাশেদ খাঁনের বিএনপিতে যোগদান আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

Tags: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনগণঅধিকার পরিষদবিএনপিরাশেদ খাঁন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • জামায়াত প্রার্থীর প্রকাশ্য মাঠে নামা, মৌলভীবাজার-৩ এ নতুন হিসাব
  • মাধবদীতে ইসলামী আন্দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
  • দুর্নীতিমুক্ত কুলাউড়ার অঙ্গীকার এম সায়েদ আলীর
  • নীলফামারী-৪ আসনে জাপা নেতার বক্তব্য ঘিরে তীব্র বিতর্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম