আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :
পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন পিপলস রাইট ফাউন্ডেশন-এর উদ্যোগে অর্ধশতাধিক এতিম, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠী এলাকার ছয়হিস্যা তাতেরকাঠী মেহের আলী শিকদার বাড়ি জামে মসজিদ মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সমাজকল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং অসচ্ছল মানুষের সহায়তায় নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে। রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ তাদের অন্যতম বার্ষিক উদ্যোগ, যা ইতোমধ্যে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা মোঃ রিয়াজুল ইসলাম, পরিচালক সাংবাদিক জাহিদ শিকদার, ছাত্রদল নেতা সিফাত মীর, ফিরোজ শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের চেয়ারম্যান মাওলানা মোঃ রিয়াজুল ইসলাম বলেন, “দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় অর্জন। সমাজের অসহায় মানুষের পাশে থাকতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
সংগঠনের পরিচালক সাংবাদিক জাহিদ শিকদার বলেন, “এটি দয়া নয়, বরং রোজাদার ভাই-বোনদের প্রতি ভালোবাসার প্রকাশ। আমাদের এই সামান্য উদ্যোগ তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে—এটাই আমাদের প্রত্যাশা। স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

