Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আমি সংসদে একা যাবো না আপনাদের সবাই কে নিয়ে আমি সংসদে  যাবো: শামা ওবায়েদ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫০ pm ০৮, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমি সংসদে একা যাবো না আপনাদের সবাই কে নিয়ে আমি সংসদে  যাবো। আর আমাদের কোনো প্রার্থী ও মার্কাকে ছোট করে দেখা যাবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে গট্টি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভোটের মাঠে নির্বাচন কে নস্যাৎ যড়যন্ত্র চলছে। আজ রাত থেকে ১১ তারিখ পর্যন্ত ভোট ও প্রত্যেকটা গ্রাম পাহাড়া দিতে হবে। আমার কানে আসছে রাত ১২টা ১টার পরে লোকজন গ্রামে ঢুকতেছে। এত রাতে ভালো উদ্দেশ্য নিয়ে কেউ গ্রামে ঢুকে না অসৎ উদ্দেশ্য নিয়ে গ্রামে ঢুকে। তাই ভোট পাহাড়া দিতে হবে। একটা ওবায়দুর রহমানের ভোট একটা ধানের শীষের ভোট একটা রিংকুর ভোট যেন নষ্ট না হয়। বাড়িতে বাড়িতে গিয়ে এনআইডি কার্ড চায় ভোটার আইডি কার্ড চায় লোকজন। ভোটার আইডি কার্ড চাওয়া বেআইনি যদি কেউ চায় পুলিশকে খবর দিবেন সেনাবাহিনীকে খবর দিবেন।

তিনি আরও বলেন, জনগণ আমার বাবার শক্তি ছিলো। জনগণ সালথা নগরকান্দার শক্তি। জনগণ আমার শক্তি। জনগণ সালথা নগরকান্দা কে পরিচালিত করবে। আমি করব না কোথায় কি করা লাগবে সেটা আপনারা করবেন। এইগুলো করতে হলে আমাদের সংসদে যেতে হবে। তাই আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে আপনাদের মেয়ে হিসেবে বোন হিসেবে আমাকে সূযোগ করে দিবেন। যাতে করে সারাজীবন আপনাদের পাশে থাকতে পারি।

গট্টি ইউপি সদস্য নূরদ্দিন মাতুব্বরের সভাপতিত্বে এ সময় জেলা বিএনপির আহবায়ক এ্যাড: মোদাররেস আলী ইছা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক গট্টি ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন তারা মিয়া, রেজাউর রহমান চয়ন মিয়া, হাবিবুর রহমান লাভলু, গট্টি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মাতুব্বর, বিএনপি নেতা নূর মোহাম্মদ নুরু, আব্দুর রব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, মিরান হুসাইনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: বিএনপিরাজনীতিশামা ওবায়েদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুমিল্লা-৫ ধানের শীষের প্রার্থীকে শুভেচ্ছা জানান যুবদল নেতা মোঃ শরীফুল ইসলাম
  • কালিহাতীতে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিমের সাংবাদিক বৈঠক
  • ত্যাগী নেতার পক্ষে ভোটের আবেদন জানালেন শহীদের ভাই
  • শিক্ষা জগতে সুখবর, এমপিওভুক্তদের খুশির হাওয়া
  • যদি কেউ ভোট কেন্দ্র দখল করতে আসে, তাহলে বাড়ি ফিরে যেতে পারবে না: হাসনাত আব্দুল্লাহ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম