Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রূপগঞ্জে মহাসড়ক পারাপারে পথচারীদের মৃত্যুঝুঁকি, যানজটে চরম ভোগান্তি

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৬ pm ২৯, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

সহিদুল করিম বিপ্লব, রূপগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্যস্ততম ঢাকা–সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে বাইপাস সড়ক এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় লাখো শ্রমিককে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে হচ্ছে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, পাশাপাশি তীব্র যানজটে ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও পথচারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শিল্পাঞ্চল হিসেবে পরিচিত রূপগঞ্জে প্রায় এক থেকে দেড় হাজার ছোট-বড় কারখানা রয়েছে। যাত্রামুড়া, বরপা, রূপসী, আউখাবো, ভুলতা, গোলাকান্দাইল, কাঞ্চনসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন কয়েক লাখ শ্রমিক কাজ করেন। কর্মস্থলে যাতায়াতের সময় দলবেঁধে শ্রমিকদের মহাসড়ক পারাপার হতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

ফুটওভার ব্রিজ না থাকায় শ্রমিকরা প্রায়ই দ্রুতগতির যানবাহনের মাঝেই সড়ক পার হন। এতে নিয়মিত দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটছে। একই সঙ্গে অনিয়ন্ত্রিত পারাপারের কারণে মুহূর্তেই সৃষ্টি হয় দীর্ঘ যানজট, যেখানে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকেন যাত্রীরা।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানালেও তা বাস্তবায়ন হয়নি। তারা বলেন, “আমাদের জীবনের মূল্য নেই বলেই হয়তো কেউ গুরুত্ব দেয় না। প্রতিটি কারখানার সামনে একটি করে ওভার ব্রিজ থাকলে আমরা নিরাপদে চলাচল করতে পারতাম।

ট্রাকচালক আব্দুর রহমান জানান, “শ্রমিকরা হঠাৎ করে রাস্তা পার হতে গিয়ে গাড়ি থামাতে বাধ্য করে। এতে মুহূর্তেই যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, সড়ক প্রশস্তকরণ কাজের পাশাপাশি জরুরি ভিত্তিতে ফুটওভার ব্রিজ নির্মাণ করা দরকার। এতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং যানজটও কমবে।

আল রাফি হাসপাতাল লিমিটেডের পরিচালক রুহুল আমিন বলেন, যানজটের কারণে অনেক সময় রোগীরা সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারেন না, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটে।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সরাসরি কোনো অভিযোগ পাইনি। তবে বিষয়টি জেনেছি, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।

স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ফুটওভার ব্রিজ নির্মাণ করা না হলে দুর্ঘটনা ও ভোগান্তি আরও বাড়বে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দুর্নীতির বিরুদ্ধে রুখে না দাঁড়ালে মন্ত্রণালয়কে মুক্ত করব কীভাবে: স্বাস্থ্যমন্ত্রী
  • নওগাঁয় ফসলের মাঠে মিললো ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি
  • টানা ছুটি শেষে বেনাপোল বন্দরে কর্মচাঞ্চল্য ফিরেছে
  • প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী
  • নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম