Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপাসিয়ায় বিএনপি ও জামায়াতের নির্বাচনী বিরোধ মিটিয়ে শান্তি প্রতিষ্ঠা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৫ pm ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in নির্বাচন
A A
0

কাপাসিয়া, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ চৌরাস্তায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষ শান্তিপূর্ণ সমাধানে এসেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) কাপাসিয়া থানায় ওসির মধ্যস্থতায় উভয় পক্ষের প্রতিনিধি এবং উর্ধ্বতন নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে একটি আপোষনামা স্বাক্ষরিত হয়। প্রথম পক্ষের প্রতিনিধি ছিলেন মোঃ লাল মিয়া মোড়ল এবং দ্বিতীয় পক্ষের প্রতিনিধি ছিলেন জাহিদ হাসান।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রচারণা চলাকালে উভয় পক্ষের মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটে। শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার স্বার্থে আজ দুই পক্ষই তাদের অভিযোগ প্রত্যাহার করে নেন এবং ভবিষ্যতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা ও জেলা জামায়াতের আমীর মাওলানা শেফাউল হক।

উপস্থিতরা সকলকে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি
  • সৈয়দপুরে এনসিপির উদ্যোগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ
  • জামালপুর-১ আসনে বিএনপি ও জামায়াতের গণমিছিল
  • আইরামের গ্রন্থপাঠ কর্মসূচির আওতায় নজরুল বিশ্ববিদ্যালয়ে “মননসভা”-এর পাঠচক্র ও প্রতিযোগিতা সম্পন্ন
  • ফরিদপুর-৪ স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম